গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে শ্রীপুর থানা পুলিশ। জুলাই ২০২৬ মাসে মাদক সংক্রান্ত বিভিন্ন ৩১টি মামলা রুজু, তার মধ্যে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা,গাঁজা,হেরোইন ও চোলাই মদ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে মাদকবিরোধী এ তৎপরতা পরিচালিত হচ্ছে। থানা পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই মাসে অভিযানে ১৭ হাজার ৮৯ পিস ইয়াবা, ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৩ দশমিক ০৪ গ্রাম হেরোইন ও ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীপুরে উপজেলা মাদকবিরোধী তৎপরতা জোরদার হওয়ায় স্থানীয় সচেতন নাগরিক মহলে পুলিশের কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। শ্রীপুরে সচেতন নাগরিকদের অনেকে মনে করছেন, ওসি মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে শ্রীপুরে মাদকবিরোধী অভিযান আগের তুলনায় আরও দৃশ্যমান ও জোরদার হয়েছে।বিভিন্ন পাড় মহল্লায় সাধারণ মানুষ মাদক বিরোধী অবস্থান নিয়েছে।তাদের মতে, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে শ্রীপুরে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা তাদের।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জুলাই মাসে শ্রীপুর থানায় জিআর, সিআর এবং সাজা সংক্রান্ত বিভিন্ন মামলাসহ মোট ৩৫৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিয়মিত মামলায় এজাহারভুক্ত ও তদন্তে সন্দিগ্ধসহ মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায়ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি মিলেছে। গাজীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে এবং প্রশংসনীয় কেস কার্ড প্রদান করা হয়েছে। ক্ষেত্রবিশেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে রয়েছেন কালিয়াকৈর সার্কেলে মোঃ শফিকুল ইসলাম,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, এসআই আব্দুল জলিল মন্ডল, এএসআই হারুন অর রশিদ।
দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের এসব পুরস্কার ও প্রশংসনীয় কেস কার্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ওসি মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে শ্রীপুর থানা চৌকশ পুলিশের মাদকবিরোধী তৎপরতা স্থানীয় সচেতন নাগরিক মহলে প্রশংসিত হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে কর্মকর্তাদের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং শ্রীপুরে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সচেতন মহলের।
শ্রীপুর থানা এক জুলাইয়ে সহ চলিত সময়ের সাফল্য। ৩১টি মাদক মামলা রুজু, ৩৯ জন গ্রেপ্তার। ১৭,০৮৯ পিস ইয়াবা উদ্ধার,৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার।১৩.০৪ গ্রাম হেরোইন উদ্ধার ২ লিটার চোলাই মদ উদ্ধার, ৩৫ মাদকসেবীর সাজা,৩৫৩ মামলা নিষ্পত্তি সহ ৯১ জন গ্রেপ্তার। সচেতন নাগরিক মহলের প্রত্যাশা, ওসি মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের মাদকবিরোধী এই তৎপরতা আরও জোরদার হবে এবং মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।