• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

ইলিয়াস আলী গুমের মামলায় ট্রাইব্যুনালে সাইফুর রহমান

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রবিবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানা গেছে।

 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর আগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস সাক্ষ্য দেন। তার সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়টি উঠে আসে।

 

ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার আগে মহাখালী এলাকায় পরিচালিত একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তাঁর সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category