• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রিয় সংবাদকর্মী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম।

আপনাদের সকলের সদয় জ্ঞাতার্থে আমি পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক এই মিডিয়া গ্রুপটি সৃজন করার মূল উদ্দেশ্য ছিল বস্তুনিষ্ঠ এবং পেশাদারিত্বপূর্ণ সংবাদ পরিবেশনে মিডিয়াকর্মী বন্ধুদের সহায়তা করা ।

অতি সম্প্রতি, স্বল্প কিছু মিডিয়াকর্মীবন্ধুদের প্রত্যাশিত আচরণ থেকে বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে।

যাচাই-বাছাই ছাড়া, মন গড়া এবং অসত্য তথ্য পরিবেশনের মাধ্যমে জনমনে পুলিশ সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করা হচ্ছে। সত্য এবং অসত্যের মিশ্রণ ঘটিয়ে গণমাধ্যম সমূহে সংবাদ প্রকাশ মহান সাংবাদিকতা পেশাকে এবং পেশাদারিত্বকে যেমন প্রশ্নবিদ্ধ করে, একই পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে ভীষণভাবে।

আপনাদের সকলকে সবিনয়ে, যাচাই-বাছাই বিহীন অসত্য, আংশিক সত্য, কাল্পনিক বা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন হতে বিরত থাকার অনুরোধ করা হলো।

তবে এটাও, আমি কৃতজ্ঞতাচিত্তে স্বীকার করছি, গ্রুপের অধিকাংশ মিডিয়া কর্মী বন্ধুগণ অত্যন্ত নিষ্ঠার সাথে, দেশের সামগ্রিক কল্যাণের স্বার্থে জেলা পুলিশের সাথে নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

আপনাদের সকলের শুভকামনায়,

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং মিডিয়া ফোকাল পয়েন্ট,

জেলা পুলিশ ময়মনসিংহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category