• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদেরা প্রাণ দিয়েছেন; সেটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর— এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরীর নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নানা বাস্তবতার কারণে অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না— এমনটা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, তবু প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না সরকার। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যে মানুষজন জীবন দিয়েছেন; তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এসময় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সময় গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category