• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি। আকাবা উপসাগরের কাছে অবস্থিত সামরিক স্থাপনাটিতে হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং শত্রুপক্ষের ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে। এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।

গত জুলাইয়ের পর রবিবার রাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ‘কঠোর’ হামলার হুমকি দেন। এর পরদিন মঙ্গলবার ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category