• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সখীপুরে সড়কে স্বাস্থ্যকর্মীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আহমেদ সাজু , সখীপুর : / ১৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার( ২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার পাশের গ্রাম বোয়ালী মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে আউয়াল শফীর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তাঁর মাথার মগজের কয়েকটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পাশে পড়ে ছিল। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন এবং চালক দ্রুত পালিয়ে গেছে।

এদিকে নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব ও মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন পথচারী দাবি করেন, লাশের গলা ও মাথার অবস্থা দেখে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তাঁদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম প্রতিনিধিকে বলেন , ‘নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে কুড়িয়ে একত্র করেছি। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এ রকম হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে আমাদের কাছে এটি দুর্ঘটনা বলে ধারণা করছি ।’

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category