• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল! ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্ব বণ্টন, জুম মিটিংয়ে সাংগঠনিক তৎপরতা—বান্দরবানে কীসের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ?

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৬১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category