• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল! ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্ব বণ্টন, জুম মিটিংয়ে সাংগঠনিক তৎপরতা—বান্দরবানে কীসের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ?

সংঘাত-হানাহানি নয়, সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক / ১৬৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতির নামে কোন সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা বা সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ, রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি ছিলো তার বাস্তবায়ন শুরু হচ্ছে। ঠাকুরগাঁয়ে কলকারখানা করার চেষ্টা করছে সরকার। শিগগির কৃষি বিনিয়োগকারী নিয়ে আসা হবে।

রাষ্ট্রপ্রধান আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করে না। সবাই সবার রাজনীতি করবে, কিন্তু কোন সংঘাত না করার আহ্বান জানান তিনি।এসময় ঠাকুরগাঁওয়ে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলেও জানান রাষ্ট্রপতি। এর আগে, দুপুর সোয়া একটার দিকে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের সমাধিতে যান এবং দোয়া পাঠ করেন। উল্লেখ্য, এদিন দুপুর একটায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌছান রাষ্ট্রপতি। দুই দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category