• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে শীতলক্ষ্যায় ৪ জন নিখোঁজের ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৩৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনায় শান্ত (১৫) ও ওবায়দুল্লাহ (৩৮) নামে দু’জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর দুইজন মোছা. শান্তা (১৬) ও সৌরভকে উদ্ধার করতে কার্যক্রম চলছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিলো। বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাতাঁর না জানায় তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ নদীতে তলিয়ে যায়।

বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কারো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান চলে। পরে সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান আজ শনিবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category