• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর ৪ দফা প্রস্তাব মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতরাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

জানা গেছে, আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে ১১ জনকে নিয়ে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে যাচ্ছিল। পথে কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ল-১১-৪৪৭৪) ইউটার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-১২-৯৫১৬) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মো. মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category