• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর ৪ দফা প্রস্তাব মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ভারতীয় বিএসএফের হাতে আটক হয়েছে আরও দুই বাংলাদেশি। নিখোঁজ রয়েছে আরও একজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হকসহ ৫ বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল আহত হয়। বিএসএফের হাতে আটক হয় আরও ২ জন। একজন পালিয়ে আসে। নিখোঁজ রয়েছে আরও একজন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ভারতের ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবির চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেন না বলে জানিয়েছেন। তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টায় জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজখবর রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category