• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
ডাম্পিংয়ে যানবাহন ছাড়ানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততায় আলোচনায় হাজী মোহাম্মদ শামীম হাসান পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক ভোরের চেতনার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে ২২ অক্টোবর ‘বেবা / BEBA (Bangladesh Electronics Business Association)’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে পত্রিকাটির লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হয়।

এ ঘটনায় ফয়সাল ভূঁইয়া (৫১), পিতা: ডা. আ. লতিফ ভূঁইয়া, বর্তমান ঠিকানা: বন্দর ইলেকট্রনিক্স, মদনপুর স্ট্যান্ড, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভোরের চেতনা পরিবার।

এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফি কুল ইসলাম বলেন, গণমাধ্যমের লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক বা বিভ্রান্তিকর পোস্ট প্রকাশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category