• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু রংপুরে হবু কাউন্সিলর প্রার্থী লিটনের বাড়িতে হামলা ও লুটপাট,পরিবার নিয়ে বাড়িছাড়া ভুক্তভোগী লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫ জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শেরপুরে ভাতিজার হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

রাজধানীতে রাতভর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে এক রাতেই একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থানা ও জনবহুল এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় এসআরবির এক সদস্য আহত হয়েছেন। ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ঢাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি পার্ক করা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, ডাকসু, মধুর ক্যানটিন ও নীলক্ষেতের তোরণসহ বিভিন্ন স্থানে অন্তত আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অন্যদিকে, রাত সোয়া ৮টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।

এদিকে রাত সোয়া ১০টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

একই রাতে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে, ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, ক্যান্টনমেন্টের মাটিকাটা, পান্থপথ ও খিলক্ষেত এলাকা ও যাত্রাবাড়ী থানার কাজলাস্টেশন (ডেমরা রোড) এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া মিরপুর সনি হলের সামনে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের পাশাপাশি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারার নতুনবাজার ১০০ ফুট সড়কের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানা এলাকার ঘটনার ভিডিওতে দুর্বৃত্তদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় তিনজনকে আটক করা হয়। তারা হলেন নাটোরের রেজাউল করিম, রাজশাহীর পুঠিয়ার সোহেল রানা ও গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category