• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ২০২৬ মামা অ্যাওয়ার্ডস: অষ্টমবার বর্ষসেরা হয়ে বিটিএসের ইতিহাস স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি দুই আন্তর্জাতিক আসরে স্বর্ণ জিতে বাংলাদেশের পতাকা উড়ালেন রাফসান মাহির ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়াকে পুলিশ দিল ছাত্রদল সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

২০২৬ মামা অ্যাওয়ার্ডস: অষ্টমবার বর্ষসেরা হয়ে বিটিএসের ইতিহাস

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দুই দিনের আয়োজন শেষে ২১ নভেম্বর জাপানের ওসাকার কিওসেরা ডোমে শেষ হয়েছে ২০২৬ সালের মামা অ্যাওয়ার্ডস (এমএনইটি এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস)। এবারের আসরে বড় পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং হাইবের দুই গ্রুপ কর্টিস ও এনহাইপেন। অভিনেতা পার্ক বো-গামের উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, পরিবেশনা ও দর্শকদের ভোটে নির্বাচিত বিভিন্ন বিভাগে কে-পপ শিল্পীদের পুরস্কৃত করা হয়।

২০২৬ মামা অ্যাওয়ার্ডসের প্রধান বিজয়ীরা

বর্ষসেরা শিল্পী: বিটিএস

বর্ষসেরা গান: কর্টিস ফর রেডরেড

বর্ষসেরা অ্যালবাম: বিটিএস ফর আরিরাং

বর্ষসেরা ফ্যানস চয়েস: এনহাইপেন

বর্ষসেরা শিল্পীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছে বিটিএস। এ নিয়ে অষ্টমবারের মতো এই বিভাগে পুরস্কার পেল দলটি। একই সঙ্গে তাদের ক্যারিয়ারে মোট ডেসাং বা গ্র্যান্ড প্রাইজের সংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে।

এই অর্জন নিয়ে বিটিএস সদস্য ভি বলেন, মামা অ্যাওয়ার্ডসে আমাদের প্রথম গ্র্যান্ড প্রাইজ পাওয়ার ঠিক ১০ বছর হয়েছে। তাই এবারের পুরস্কারটি আমাদের কাছে আরও বিশেষ ও স্মরণীয়।

জে-হোপ ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে পাওয়া প্রতিটি পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। তবে আর্মিরা আমাদের সেই দায়িত্ব সামলাতে সাহায্য করে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আমরা তাদের জানাতে চাই, তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, এনহাইপেনের সদস্যদের জন্য এবারের জয় ছিল আবেগঘন। দলের সদস্য জংওন বলেন, আমার মনে হয়, এ কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে, ভেবেছিলাম আমরা জিতব না।

সুনু বলেন, এ বছর অনেক কিছু ঘটেছে। অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক কিছু অতিক্রম করতে হয়েছে। মনে হচ্ছে, অবশেষে আমরা সেসবের পুরস্কার পেলাম। আমি সত্যিই আবেগাপ্লুত। এত বড় একটি পুরস্কার পেয়ে আমরা কৃতজ্ঞ।

কর্টিসও এবারের আয়োজনে তিনটি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে বর্ষসেরা গানের পুরস্কার। নিজেদের সাফল্যে কৃতজ্ঞতা জানিয়ে দলটি বলেছে, তাদের বর্তমান পথচলা মোটেও সহজ নয়। তবে, সব সময় পাশে থাকা এবং উৎসাহ দেওয়া ভক্তদের কাছ থেকে তারা অনেক শক্তি পায়।

শিল্পী বিভাগে বিজয়ীরা

সেরা পুরুষ গ্রুপ: বিটিএস

সেরা নারী গ্রুপ: আইভি (আইভিই)

সেরা নতুন শিল্পী: আলফা ড্রাইভ ওয়ান ও টুইড

সেরা পুরুষ শিল্পী: ইয়োনজুন (টুমরো এক্স টুগেদার)

সেরা নারী শিল্পী: সোয়েওন (আই-ডল)

গান ও পরিবেশনা বিভাগে বিজয়ীরা

সেরা গান (টপ ১০):

অ্যাসপা — লেমনেড

বিটিএস — সুইম

কর্টিস — রেডরেড

হার্টসটু হার্টস — রুড!

হোয়াসা — গুড গুডবাই

আই.ও.আই — সাডেনলি

ইলিট — ইটস মি

আইভি — ব্যাং ব্যাং

লে সেরাফিম — স্প্যাগেটি

এনমিক্স — ব্লু ভ্যালেন্টাইন

অন্যান্য পুরস্কার:

সেরা নৃত্য পরিবেশনা (একক পুরুষ): তেয়াং — লাইভ ফাস্ট ডাই স্লো

সেরা নৃত্য পরিবেশনা (একক নারী): ইয়েনা — ক্যাচ ক্যাচ

সেরা নৃত্য পরিবেশনা (পুরুষ গ্রুপ): কর্টিস — রেডরেড

সেরা নৃত্য পরিবেশনা (নারী গ্রুপ): ইলিট — ইটস মি

সেরা কণ্ঠ পরিবেশনা (একক): হোয়াসা — গুড গুডবাই

সেরা কণ্ঠ পরিবেশনা (গ্রুপ): আকমু — প্যারাডাইস অব রিউমার্স

সেরা যৌথ পরিবেশনা: লে সেরাফিম ও জে-হোপ — স্প্যাগেটি

সেরা মিউজিক ভিডিও: বিগ ব্যাং — বিআইআইআইজি

সেরা কোরিওগ্রাফি: আতিজ — ব্যাড

সেরা ব্যান্ড পরিবেশনা: জান্নাবি — জাস্ট কিডস

সেরা র‍্যাপ ও হিপহপ পরিবেশনা: জিকো — ডুয়েট

সেরা অরিজিনাল সাউন্ডট্র্যাক (ওএসটি): কিম মিন সিওক — লাভ ল্যাঙ্গুয়েজ

বিশেষ ও জনপ্রিয়তা বিভাগে পুরস্কার

বছরের সেরা সংগীত ভাবনা: বিগ ব্যাং

সেরা অগ্রগামী শিল্পী: এনসিটি উইশ

বেস্ট অব নেক্সট: রিসিন

ভিসা সুপার স্টেজ শিল্পী: ট্রেজার

ফেভারিট এম কাউন্টডাউন স্টেজ: এনহাইপেন

ফেভারিট এশিয়ান গ্রুপ: আইএনআই

ফেভারিট ড্যান্স অ্যান্ড ভোকাল পারফরম্যান্স গ্রুপ: জিরোবেসওয়ান

ওয়ার্ল্ডওয়াইড কেকনর্স চয়েস: জিরোবেসওয়ান

কিউ১০ ফেভারিট মেগা আর্টিস্ট: এনসিটি উইশ

ফ্যানস চয়েস বিভাগে বিজয়ীরা

দর্শকদের ভোটে নির্বাচিত ফ্যানস চয়েস বিভাগে পুরস্কার পেয়েছে ২০ জন শিল্পী ও দল। তারা হলো:

এপিঙ্ক, বেবিমনস্টার, বিগ ব্যাং, বিটিএস, কর্টিস, এনহাইপেন, ইভান, হার্টসটু হার্টস, আই-ডল, ইলিট, লে সেরাফিম, লংশট, এনমিক্স, সেভেনটিন, স্ট্রে কিডস, ট্রেজার, টুইড, টুমরো এক্স টুগেদার, টোয়াইস এবং ইয়ুনা (গার্লস জেনারেশন)।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category