মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

রাঙ্গামাটিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে মো. ফারুক (৪০) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকার জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মো. ফারুক বিয়ের প্রলোভনে কয়েক দফায় ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি গর্ভবতী হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে সন্তান প্রসবের তিনদিন পর নবজাতকের মৃত্যু হয়। ডিএনএ টেস্টে নবজাতকের বাবা মো. ফারুক প্রমাণিত হয়।

রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম বলেন, অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আগামী ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ ভিকটিমকে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com