শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে : প্রধানমন্ত্রী

বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আধুনিক সমরাস্ত্র যোগ করে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করা হচ্ছে।’

আজ রোববার সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমীতে, রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমীতে অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন তিনি।

সরকার প্রধান বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজেদের যোগ্য করে তুললে, বাংলাদেশও একদিন যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করতে পারে। বাংলার আকাশ শত্রুমুক্ত রাখতে, বিমান বাহিনীর সক্ষমতা দিন দিনই সমৃদ্ধ হচ্ছে নানান মাত্রায়। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিগ্বিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা।‘

ভার্চুয়াল এই অনুষ্ঠানে ৭৭তম বিমান বাহিনী একাডেমী কোর্স সম্পন্ন করা অফিসারদের সম্মানসূচক তরবারি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন বিমান বাহিনী প্রধান। মনোজ্ঞ ফ্লাইং পাসে প্রতিরক্ষা মন্ত্রীকে সম্মান জানায় নবীন বিমান কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়েছি। সেক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকেও দৃষ্টি দিচ্ছি। ’

বিমান বাহিনীতে সদ্য সংযুক্ত নতুন ক্যাডেটদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের চর্চা বাড়াতে পারলে নতুন সক্ষমতার পথে হাঁটবে বাংলাদেশ।’

‘মনে সাহস রেখে মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তোমরাই আমার শেষ সৈনিক, সেভাবেই নিজেদেরকে গড়ে তুলবে। একদিন আমরা বাংলাদেশে যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারও তৈরি করতে পারব’, যোগ করেন শেখ হাসিনা।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com