শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
চার মহানগর পুলিশে নতুন কমিশনার

চার মহানগর পুলিশে নতুন কমিশনার

কৃষ্ণ পদ রায়, নুরে আলম মিনা, মোল্যা নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম

নতুন কমিশনার পেলো চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও গাজীপুর মেট্রোপলিটন (মহানগর) পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত নুরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com