শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
বিধিনিষেধের আগেই ঢাকা ছাড়ছেন মোটরসাইকেল চালকরা

বিধিনিষেধের আগেই ঢাকা ছাড়ছেন মোটরসাইকেল চালকরা

ঈদের আগে ও পরে সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এজন্য আগেভাগেই ঢাকা ছাড়ছেন মোটরসাইকেল চালকরা। অনেকেই বাস-ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেননি, কেউ আবার বাড়তি খরচ থেকে বাঁচতে কেউ চুরি হওয়ার আশঙ্কায় মোটরসাইকেলে রওনা দিচ্ছেন।

বুধবার (৬ জুলাই) ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়।

একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন শহীদুল বারী। ঢাকা থেকে গন্তব্য গ্রামের বাড়ি বগুড়া। শহীদুলের সঙ্গে আছেন স্ত্রী কণা ও সাত বছরের সন্তান অনিক। সঙ্গে কিছু মালামাল।

jagonews24

শহীদুল বলেন, যে বেতন-বোনাস পেয়েছি তা দিয়ে বাস বা ট্রেনে যাওয়া সম্ভব নয়। যাতায়াতে ছয় হাজার টাকা ফুরিয়ে যাবে। তাই বসকে বলে আগেই মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। আগামীকাল (বৃহস্পতিবার) গেলে রাস্তায় মোটরসাইকেল ধরবে।

অনেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে মোটরসাইকেলে যাচ্ছেন। তাদের মধ্যে একজন রাজশাহীর সৌরভ। তিনি বলেন, ট্রেনের লাইনে দাঁড়িয়ে টিকিট পাইনি। বাসের থেকে মোটরসাইকেল জার্নি অনেক ভালো। আমার মনে হয় বাস মালিকদের খপ্পরে পড়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে।

jagonews24

শখের দামি মোটরসাইকেল গ্যারেজে চুরি হয়ে যেতে পারে এ আশঙ্কায় অনেকে মোটরসাইকেল নিয়েই বাড়ি ছুটছেন। তাদের মধ্যে একজন যশোরের সৌমিক। তিনি পেশায় ব্যবসায়ী।

সৌমিক হক বলেন, ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল সাড়ে চার লাখ টাকা দিয়ে কিনেছি। গ্যারেজে রাখলে চুরি হবে না এ নিশ্চয়তা কে দেবে। মোটরসাইকেল বন্ধ করায় দুদিন আগেই বাড়ি যাচ্ছি। তা না হলে ঈদ সামনে দোকানে আরও বেচাকেনা করতে পারতাম। এখন মোটরসাইকেল সামলাবো নাকি দোকান।

jagonews24

বাস মালিকদের খপ্পরে পড়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে বলে ধারণা অনেকের। তাই ক্ষোভে বাস এড়িয়ে আগেই মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। তাদের মধ্যে একজন চুয়াডাঙ্গার যাত্রী পলাশ।

তিনি বলেন, সবাই কিন্তু মোটরসাইকেল শখে চালায় না। আমি ১০ বছর ধরে মোটরসাইকেল চালাই পেটের দায়ে। বাসচালকরা যাত্রী পাচ্ছেন না বলেই মোটরসাইকেল বন্ধ করা হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com