শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯.৮৮ শতাংশ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৯.৮৮ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৪৮৩ জনে। শনাক্তের হার ৯ দশমিক ৮৮ শতাংশ। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ জনে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আগের দিন বুধবার ৩১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১১ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৮ জন নগরের ও ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৯ জন, এন্টিজেন টেস্টে ১ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ২ জন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে ১ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com