মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৭

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা রুজু হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com