শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক

প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক

দেশে ডলার সংকট সামাল দিতে নানা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কমিয়েছে ব্যয়। বিধিনিষেধের ফলে আমদানিও কমেছে। তারপরও কাটছে না সংকট।

এবার প্রবাসী আয় আনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ ১১২-১১৩ টাকা দাম দিয়েছে দেশের বেশ কিছু ব্যাংক। বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যপ্রাচ্যের দেশ ও মালয়েশিয়া থেকে বাড়তি দামে ডলার কেনে ব্যাংকগুলো।

ফলে এসব ডলার এখন ব্যাংকগুলোকে বেশি দরে বিক্রি করতে হবে। যদিও আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে এক ডলার ৯৪ টাকা ৭০ পয়সা ধরে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ৭ দশমিক ৬২ বিলিয়ন বা ৭৬২ কোটি ডলার সাপোর্ট দিয়েছে ব্যাংকগুলোকে। আর চলতি বছরের জুলাই মাসে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সাপোর্ট দিয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এ সাপোর্ট দিয়ে যাবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে দেশের খোলাবাজারে এখনো চড়া দামে ডলার বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার প্রতি ডলার ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে এক্সচেঞ্জ হাউজগুলোতে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী দু-তিন মাসের মধ্যে ডলারের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com