• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটির অভ্যন্তরে সামরিক হামলা চালানোর পূর্বপরিকল্পনা বাতিল করেছে ইরান।সোমবার (৩ আগস্ট) দেশটির সর্বোচ্চ নেতার এক শীর্ষ সামরিক উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মহসেন রেজাই জানান, তেহরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনে আক্রমণের সমস্ত সামরিক প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করে এনেছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজের এক কর্মী প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ইরান এই সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেয়। সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category