• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটো রিকশার প্রভাবে পথযাত্রীরা

বাকেরগঞ্জ প্রতিনিধি / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 বাকেরগঞ্জে প্রতিনিয়ত বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটো রিক্সা ও নছিমনের দৌরত্ব। বরিশাল টু কুয়াকাটা মহাসড়ক থেকে শুরু করে শহরের অলিগলি সকল রাস্তায় যানজট তৈরী করে দখল করে রাখছে এসকল গাড়ির চালকরা।

যত্রতত্র যাত্রী উঠানো নামানো এবং যেখানে ইচ্ছে হয় অটো চালকরা তাদের স্টেশন তৈরি করে পুরো হাইওয়ে রাস্তা দখল করে নিয়েছে তারা। এদের জন্য অন্যান্য যানবাহন গুলো অনেক বিভ্রান্তিতে পড়ে যায়। পথচারী থেকে শুরু করে বাইক চালক বাস চালক সকলই আতঙ্কে থাকে এদের বেপরোয়া গতির কারণে। এদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ যেন নেই। নামে মাত্র বাসস্টেশন বা হাইওয়েতে পুলিশ সার্জেনরা থাকলে ও মানছেন না তাদের কমোন বা নির্দেশনা।

মহাসড়ক থেকে শুরু করে সদর রোডের সকল অলিগলিতে বেশিরভাগ দূর্ঘটনা ঘটে এই ব্যাটারি চালিত যানবাহনগুলোর জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে প্রতিবেদন হওয়া সত্ত্বেও উপজেলা প্রশাসন একেবারেই নিরব ভূমিকায় আছেন। বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে সদর রোডের তিন মুখ এবং বাস স্ট্যান্ড ব্রিজের কালিগঞ্জ রাস্তার মুখে এই জায়গাগুলো সব ব্যাটারি চালিত অটো রিক্সার দখলে রয়েছে।

এই অটো রিক্সার কারণে অনেক সময় বাসস্ট্যান্ড কাঁচা বাজারের সামনে দীর্ঘ সময় যানযট লেগে থাকে। সাধারণ পথচারি ও বাস চালকদের কাছে জানতে চাইলে তারা দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধিকে জানায় বিদ্যুৎ সংকট নিরসনে ও রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি কমাতে চাইলে এদেরকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়া দরকার, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ হলে অবৈধ ব্যাটারি চালিত যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category