• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

অনলাইন ডেস্ক / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category