রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটে কমছে না ভোগান্তি জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল টঙ্গী পশ্চিম থানার সাফল্য—দ্রুত অভিযানে অপহৃত উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর কাপ্তাইয়ে মঞ্চ সংগীত শিল্পীদের নবীন বরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ 
স্বচ্ছল-অসুখী নারীই তার টার্গেটে!

স্বচ্ছল-অসুখী নারীই তার টার্গেটে!

নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে মো. কামরুল হাসান ওরফে শামীম (২৭) নামের একজন যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড আকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৪)। র‍্যাবের দাবি, গ্রেপ্তার যুবক একজন সিরিয়াল রেপিস্ট। তার মোবাইলের গোপন গুগল ড্রাইভে ১৪ জন মহিলার বিভিন্ন আপত্তিকর ও অশ্লীল ভিডিও, ছবি পাওয়া গেছে।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মো. সাজেদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে কুখ্যাত সিরিয়াল রেপিস্ট ও চাঁদাবাজ মো. কামরুল হাসান ওরফক শামীম খানকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তার পেশা ও নেশা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ট্রাভেল গ্রুপে যোগদান করে সেখান থেকে স্বচ্ছল, অসুখী ও একটু বয়স্ক মহিলাকে টার্গেট করে পরিচিত হওয়া।

তারপর বিভিন্নভাবে প্রলুব্ধ করে দুর্বলতার সুযোগ নিয়ে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট লোকেশনে ঘুরতে যাওয়া। পরবর্তীতে সেখানে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে অন্তরঙ্গ মূহূর্তের বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করা।

সব শেষে ঘুরাঘুরি শেষে যে যার কর্মস্থলে বা বাসায় যাওয়ার পর শুরু হয় ভয়-ভীতি প্রদর্শন। গ্রেপ্তার যুবক ধারণকৃত বিভিন্ন ভিডিও, ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ নিকট আত্মীয়ের কাছে ফাঁস করে দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা থেকে শুরু করে স্বর্ণ-গয়নাপত্র হাতিয়ে নেয়।

এরপর ভুক্তভোগীর ফেসবুক একাউন্ট এবং ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীর পরিচিতদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া থেকে শুরু করে তাকে সর্বদা চাপে রাখাসহ বিভিন্ন হুমকি দেয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার কৃতকর্মের বিষয় স্বীকার করে। তার মোবাইলের গোপন গুগল ড্রাইভে ১৪ জন মহিলার বিভিন্ন আপত্তিকর ও অশ্লীল ভিডিও, ছবি পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com