শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
অস্ত্রধারীর হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত, আহত ২

অস্ত্রধারীর হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত, আহত ২

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্তত ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার জাতিসংঘ জানায়, নিহত শান্তিরক্ষীরা বুরুন্ডির সামরিক বাহিনীর সদস্য।

হামলার কয়েক ঘণ্টা পরই দেশটির সরকারের বিরুদ্ধে সংঘাতে জড়িত বিদ্রোহীদের জোট একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। একইসঙ্গে রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন স্থগিতের দাবি জানায় তারা।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, মধ্য কেমো অঞ্চলের দেকোয়া এবং দক্ষিণ এমবোমো এলাকার বাকৌমায় আলাদাভাবে জাতিসংঘ শান্তিরক্ষীর পাশাপাশি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।

জাতিসংঘের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com