মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজাকে এমপি হিসেবে চায় জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক সখীপুরে যুব সমাজের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ তেজগাঁও প্রেসক্লাবের ২০২৫–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক ইলিয়াস সদস্য সচিব আতিক ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
‘গেম অব থ্রোনস’র নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা!

‘গেম অব থ্রোনস’র নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা!

ক্রিসমাসের দিন বিষ প্রয়োগ করে ‘গেম অব থ্রোনস : উইন্টার ইজ কামিং’ খ্যাত গেম নির্মাতা লিন কুইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাংহাই পুলিশ। ৩৯ বছর বয়সী লিন কুই ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।

সাংহাই পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, বিষ প্রয়োগে লিন কুইকে মারার জন্য তার এক সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। ‘গেম অব থ্রোনস : উইন্টার ইজ কামিং’ নির্মাতার সব মিলিয়ে একশো কোটি ডলারের বেশি ডলার বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

লিনের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন। ইয়োজুর ওয়েবসাইটেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর মৃত্যুতে একটি আবেগী বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকব, ভালোতে বিশ্বাস রাখব এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাব।’

জনপ্রিয় গেম ‘গেম অব থ্রোনস : উইন্টার ইজ কামিং’ বাইরেও ইয়োজু ব্রাউল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com