রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সখীপুরে যুব সমাজের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ তেজগাঁও প্রেসক্লাবের ২০২৫–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক ইলিয়াস সদস্য সচিব আতিক ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দুবাইয়ে রমজানের ২৬ জন প্রবাসী ভিক্ষুককে গ্রে’প্তা’র করেছে পুলিশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

অনলাইন  ডেস্ক: নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন সাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে, শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামি গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com