• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মাহের আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার দেওয়া রায়ে ১৪ বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। ওই সংঘাতে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে।একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাশার আল-আসাদের মামাতো ভাই আতেফ নাজিবকেও।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে ব্যাপক গণঅভ্যুত্থান এবং গৃহযুদ্ধের সূত্রপাত হয়। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির ছিলেন আতেফ নাজিব। কারাগারের পোশাক পরা অবস্থায় তাকে একটি খাঁচার ভেতরে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান।২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের সংঘাতের অবসানের পর ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু হয়।

তথ্যসূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category