• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল পারস্পরিক শ্রদ্ধায় দৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬ মাদারীপুরে মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের ধানমণ্ডি ৩২ থেকে আটক ১ মেঘনায় মিলছে না ইলিশ, ঋণের জালে বন্দি জেলেরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশব্যাপী দোয়া মাহফিল

হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক চুক্তি ও ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’কে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। সমাবেশ থেকে তিনি ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দেন। এছাড়া হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বহাল রয়েছে দাবি করে ট্রাম্প জানান, ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালি ইরানের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে এবং যুক্তরাষ্ট্র তাদের পরাজয় স্বীকার না করা পর্যন্ত এই জলপথের ওপর অবরোধ ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহারযোগ্য তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার পর থেকেই কৌশলগত এই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category