শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ছুটিতে ভিসার মেয়াদ শেষ হলে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

ছুটিতে ভিসার মেয়াদ শেষ হলে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

সৌদি আরব থেকে যেসব অভিবাসী দেশে ছুটিতে গেছেন, এবং এ সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী তিন বছর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত)  রোববার এক ঘোষণায় এ কথা জানায়।

তবে, যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে সৌদি ফিরতে চান, তাদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানিয়েছে সৌদির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী এক্সিট রিএন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তারা আগামী তিন বছরের জন্য সৌদি আরব প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে শৈথিল্যতা পাবেন যারা তাদের আগের নিয়োগকর্তার কাছ থেকে নতুন করে ভিসা নিতে পারবেন।

এ ব্যাপারে সৌদি বসবাসরত প্রবাসীদের কয়েকজন জানান, যে নিয়ম করা হয়েছে, এতে যারা এদেশে স্বল্প আয় করেন, তাদের উপর খড়্গ পড়েছে।

যাদের এদেশে থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ব্যাপারে নতুন কোনো নিয়ম জারি করেনি জাওয়াজাত।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com