শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় প্রেম করে বিয়ে করার পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাসেল বাবু নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের আদালত এ রায় প্রদান করেন।

মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার তিন মাস পর ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন একই উপজেলার দক্ষিন পাথরডুবি গ্রামে বাপের বাড়িতে চলে আসেন। এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুরবাড়িতে এসে অবস্থান নেন স্বামী রাসেল বাবু। শ্বশুরবাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সঙ্গে স্বামী রাসেল বাবুর কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান স্বামী।

কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com