• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কারিগরি আলোচনা চলছে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২ কৃষক-শ্রমিকদের বহনকারী নৌকাডুবি, ৫২ জনের মৃত্যু স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

কৃষক-শ্রমিকদের বহনকারী নৌকাডুবি, ৫২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে কৃষক ও শ্রমিকদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউ শহরের কাছে একটি জলপথ পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭০ জনের বেশি মানুষ ছিলেন।

সোকোতো রাজ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (NEMA) অপারেশন প্রধান তুকুর আবুবকর শুক্রবার সকালে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তুতি চলছে। এর আগে ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (NIWA) সোকোতো ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকারীরা কয়েক ডজন মরদেহ উদ্ধার করেছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

সোকোতো স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (SEMA) মুখপাত্র আবদুল্লাহি ঘানি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে থাকা কৃষক ও শ্রমিকরা ধানখেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নাইজেরিয়ার জলপথে নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব এবং নৌযান চলাচলের বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর না হওয়াকে দেশটিতে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category