• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
ধ্বংসস্তূপের মাঝেও অবিচল তেহরান, অনিশ্চিত পথে যুক্তরাষ্ট্র হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ‘আমি এখন আর জামিন চাই না’, ট্রাইব্যুনালে দীপু মনি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ১২৯তমবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী

ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি সংক্রান্ত এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়া থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় মোরেনোর স্ত্রী ও কন্যা, তার দুই ভাই ও তাদের স্ত্রীদের দোষী সাব্যস্ত করে তাদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানায়। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় লেনিন মোরেনোর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে। তদন্তে মোরেনো, তার পরিবারের সদস্য এবং স্থানীয় ও চীনা ব্যবসায়িক অংশীদারদের দুর্নীতি নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়।  ইকুয়েডরে বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৬ সালে চালু হয়। তখন থেকেই প্রযুক্তিগত এটি সমস্যায় ভুগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category