• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮ সৌদি আরবের তিন শহরে হুথিদের হামলা, আহত ১৩ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন, চাইলেন ৩০ দিনের সময় ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

সৌদি তেল পাইপলাইনে হামলার পেছনে সম্ভবত ‘ইরানের হাত রয়েছে’: ট্রাম্প

অনলাইন ডেস্ক / ১৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরান সম্ভবত দায়ী।

সাংবাদিকরা জানতে চান, হামলার পেছনে ইরান রয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা (ইরান) সম্ভবত এর সঙ্গে জড়িত।’এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংঘাত শেষ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে।

সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী এলাকা থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হয় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। বৃহস্পতিবার আকাশপথে হামলার পর পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

হামলায় কয়েকজন আহত হন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উড্ডয়ন করেছিল।

তবে হামলার দায় বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌদি তেল স্থাপনায় এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category