• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮ সৌদি আরবের তিন শহরে হুথিদের হামলা, আহত ১৩ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন, চাইলেন ৩০ দিনের সময় ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তবে ভারত যেভাবে সুসম্পর্ক আশা করে, তার প্রতিফলন সবসময় দেখা যাচ্ছে না। বর্তমানে দুদেশের যোগাযোগ মূলত কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভারতের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক উৎসাহ দেখা যায়নি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে সেদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়াও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রায় দুই বছরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা হয়। দীর্ঘ ১৭ বছরের শাসনকালে গুম, হত্যা ও দুর্নীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠে দেশকে কাঙ্ক্ষিত অবস্থায় ফেরাতে সময় লাগবে। তবে নতুন সরকারের উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন হলে এবং সরকারি ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। বর্তমানে মানুষ তাঁদের বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category