বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেপ্তার ৭৫

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেপ্তার ৭৫

গাজীপুর  প্রতিনিধি: শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গাজীপুরে অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ৩৫ জন ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ৪০ জনকে।

গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযানে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ জানায়, গতকালের ১৬ জনসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০জন ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।”

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com