বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন।

তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল।

অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলিবিনিময় চলার পর পাঁচ সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথবাহিনীকে জানায়। পরে ওই পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com