বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন।বুধবার (১ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময় ছিল। এদিন বোর্ডে সকাল সকাল উপস্থিত ছিলেন তামিম ইকবাল। মূলত প্রার্থিতা প্রত্যাহার করতেই তিনি ক্রিকেট বোর্ডে যান। তার সঙ্গে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু।

এদিকে, দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের মতো আরও অন্তত আটজন প্রার্থী সরে যেতে পারেন নির্বাচনে।

প্রসঙ্গত, আগামী ০৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুইজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com