মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজাকে এমপি হিসেবে চায় জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক সখীপুরে যুব সমাজের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ তেজগাঁও প্রেসক্লাবের ২০২৫–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক ইলিয়াস সদস্য সচিব আতিক ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

চলতি সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দেশদুটি এই সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে বলে জানায় উভয় দেশের সরকারি কর্মকর্তারা। আফগানিস্তানের তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাক সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উসকানিতে হামলা’ চালিয়েছে।

পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে।’ সীমান্তে এ সংঘর্ষ এমন এক সময়ে ঘটল, যখন দুই দিন আগেই সৌদি আরবে অনুষ্ঠিত নতুন একটি শান্তি-আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে দু’পক্ষই ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেছে, অন্যদিকে কাবুল ইসলামাবাদকে তার আকাশসীমা লঙ্ঘন এবং অযথা চাপ প্রয়োগের অভিযোগ করেছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ায় একে অপরকে দোষারোপ করার ঘটনাও ঘটেছে।

অক্টোবরের গোড়ার দিকে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সংলাপ প্রক্রিয়া শুরু হয়। এই সংঘর্ষের পর, তুরস্ক এবং কাতার মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসে।

সূত্র: রয়টার্স

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com