মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজাকে এমপি হিসেবে চায় জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক সখীপুরে যুব সমাজের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ তেজগাঁও প্রেসক্লাবের ২০২৫–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক ইলিয়াস সদস্য সচিব আতিক ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com