নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি জোরদারে প্রস্তুতিমূলক সমাবেশ এবং ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে খাগড়াছড়ি জেলার ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি অংশ নেয় এবং বাকি উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। এছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও আনসার ও ভিডিপি সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন) এর পরিচালক মুনমুন সুলতানা, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম। সমাবেশে সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।
Leave a Reply