বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন

নিজস্ব  প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সাথে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ স্থগিত রাখার আহ্বানও জানান তিনি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দেন। এর আগে নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই আবেদন করেন তিনি।

আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে গণনায় অন্তর্ভুক্ত করার মতো নির্বাচনী অনিয়মের আশ্রয় নিয়েছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com