একেএম,রুহুল আমীন স্বপন: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি | শুক্রবার, মার্চ ৬, ২০২৬, সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেনসহ প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়া হায়দারও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়।
Leave a Reply