বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে :সংসদে প্রধানমন্ত্রী ট্রাম্পের হুমকির পর হরমুজ পার হয়েছে ২০ জাহাজ দেশজুড়ে আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ঢাকায় বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির বর্ষবরণ অনুষ্ঠিত ঢাকায় বরিশাল বিভাগ সমিতির বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসী অপহরণে মূলহোতা রবিউল বগুড়ায় গ্রেফতার টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম “ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!” পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭
ঝালকাঠিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মনিটরিং কমিটির সভা

ঝালকাঠিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মনিটরিং কমিটির সভা

শংকর দাস পবন,ঝালকাঠি: ঝালকাঠি জেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মমিন উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওসার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসে জেলার বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর মনিটরিং জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com