মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডবলমুরিং থানার মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা, ৩০ লিটার মদ ও গাঁজাসহ গ্রেফতার ১ সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন- তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে, দুবাই শাসক শেখ মোহাম্মদ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকায় বরিশাল বিভাগ সমিতির বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ঢাকায় বরিশাল বিভাগ সমিতির বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিবেদক: রাজধানী ঢাকায় বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও বাউল সংগীতের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মতিঝিলের কিচেন ইয়ার্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন বর্ষবরন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুছ ছোবাহান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) এডভোকেট রুবেল হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু বলেন,১ লা বৈশাখ ধর্ম বর্ন শ্রেনি পেশা নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব। সবচেয়ে বড় এই অসাম্প্রদায়িক উৎসবে বাঙালি খুঁজে নিবে তার সংস্কৃতির চিরায়ত শিকড়।তিনি বলেন, এদিনে পুরানোকে মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা যোগায়। তিনি বাংলা নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতার উর্ধ্বে উঠে মানবকল্যানের পথ অনুসরন করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আকন্দ, যুগ্ম অর্থ সম্পাদক মো: আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার, যুগ্ম প্রচার সম্পাদক খন্দকার আবুজাফর, যুগ্ম মহিলা সম্পাদক রেহেনা টিউলিপ, ক্রিড়া সম্পাদক গোলাম মেসবাহউদ্দিন, উন্নয়ন সম্পাদক মকবুল আহমদ মিন্টু, যুগ্ম আইন সম্পাদক হারুন অর রশিদ, শ্রম সম্পাদক ড.নাঈম হোসেন মিয়া,সমবায় সম্পাদক মো: শাহআলম হাওলাদার, এান সম্পাদক ফরিদ আহমদ, বানিজ্য সম্পাদক মো: আনিসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: জাকারিয়া মোল্লা, কার্যকরি সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমদ, ওয়াহেদুল হক সজল,বীর মুক্তি যোদ্ধা মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী আবুল কাসেম এর মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে তার প্রতি সন্মান জানানো হয়। বউল সংগীত পরিবেশন করেন মানিক সরকার ও দল। আরও সংগীত পরিবেশন করেন টেলিভিশন শিল্পী হাবিবুর রহমান, এনায়েত হোসেন, ফারুক হোসেন, মনিরুজ্জামান, এডভোকেট৷ শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com