রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটে কমছে না ভোগান্তি জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল টঙ্গী পশ্চিম থানার সাফল্য—দ্রুত অভিযানে অপহৃত উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর কাপ্তাইয়ে মঞ্চ সংগীত শিল্পীদের নবীন বরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ 
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস নেয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দূর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোন সিন্ডিকেট-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে। সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এখাতকে আধুনিকায়ন করা হবে। নতুন শিক্ষামন্ত্রী আবারও বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com