সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের

বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের

নিজস্ব  প্রতিবেদক: রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ অপরিহার্য বলে মন্তব্য করেছেন মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনেসীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান। রাজধানীর ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ (রহ.)-এর ১৫৬তম বাৎসরিক ওরশ মোবারকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব বলেন, “সারা বিশ্বে রমজান এলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য কমিয়ে রোজাদারদের সেবা করেন, অথচ বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা দাম কয়েকগুণ বাড়িয়ে অতি মুনাফায় লিপ্ত হয়।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান রাজনীতি ব্যবসায়ী-নির্ভর হওয়ায় বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙা কঠিন হয়ে পড়েছে। তবুও জনগণের কষ্ট লাঘবে সরকারকে কেবল সতর্কবার্তা না দিয়ে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।

তিনি ব্যবসায়ীদের ইনসাফ ও হালাল পন্থায় ব্যবসা করার আহ্বান জানিয়ে বলেন, হযরত কেবলা নিজেও একজন ইনসাফপূর্ণ ব্যবসায়ী ছিলেন। অন্যের প্রতি জুলুমের টাকায় দ্বীনি খেদমত করা বড় প্রতারণা। প্রতিটি মসজিদের বয়ান হতে সমাজ বদলের এই বার্তা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী খতমে কুরআন, জিকির ও আলোচনার পর দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশ সমাপ্ত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com