আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইল -৮( বাসাইল-সখীপুর) আসনের সখীপুর উপজেলার পৌরসভার জেলখানা মোড় এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার জন্য স্বতন্ত্র প্রার্থীর আখেরি মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার( ৯ফ্রেবুয়ারি)সকাল থেকে ক্যাপ্টেন মোড় ময়দানের উদ্দেশ্যে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা মানুষ জড়ো হতে থাকে।স্বতন্র প্রার্থীর সমাবেশস্থলে নির্ধারিত সময়ের আগেই ব্যাপক জনসমাগম দেখা যায়।
সালাউদ্দিনের নির্বাচনী শেষ জনসভায় জনতার ঢল নামে।স্বতন্ত্র প্রার্থীর নির্ধারিত সমাবেশস্থল ক্যাপ্টেন হলেও তা মানুষের ভীড় গিয়ে ঠেকে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে ছাড়িয়ে যায়।এ মিছিলে ব্যাপক উপস্থিত হয়ে নানা-শ্রেণি পেশার মানুষ উৎসাহ-উদ্দীপনায় নিয়ে ‘হরিণ হরিণ’ স্লোগানে মূখর করে রাখে সভাস্থল।প্রচারণার শেষ দিনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশ লক্ষ্য করা গেছে ।
এতে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কৃষি প্রণোদনা,বেকারত্ব, চিকিৎসা সেবা সহজতর ও রাস্তা-ঘাট সংস্কার,বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নানা প্রতিশ্রুতি দেন।বাসাইল-সখীপুর মানুষকে মিথ্যা মামলায় হয়রানি বন্ধে কঠোর হুশিয়ার দেয়।তিনি আরও বলেন,নির্বাচিত এলাকায় অন্যায়-দূর্নীতি জিরো টলারেন্স নীতি চালু করবে।
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের আখেরি মিছিলের সভার সঞ্চালনা করেন হরিণ মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট ফজলুল হক বাচ্চু।এসময় আরও বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের মা ছালমা আক্তার, সহধর্মিণী সুলতানা জাহান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠা শেখ মোহাম্মদ হাবিব, সাবেক বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, আঃসবুর খান,আব্দুল বাছেদ মাষ্টার প্রমূখ।
Leave a Reply