বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

পারিবারিক কলহে পিতার ঘরে আগুন

পারিবারিক কলহে পিতার ঘরে আগুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অনাথ আশ্রম আবাসিক (আশ্রম) এলাকায় পারিবারিক কলহের জের ধরে পিতার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গতকাল সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. ইবরাহিমের ছেলে ইসরাফিল পারিবারিক কলহের জের ধরে তার পিতার ঘরে আগুন দেয়। আগের রাতে পরিবারের মধ্যে তীব্র ঝামেলা হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

এলাকাবাসীর অভিযোগ, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্ভরযোগ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, আগুন দেওয়ার আগে ইসরাফিল পাশের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তার পিতার ঘরে এনে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘটনার পর

প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত ইসরাফিল বর্তমানে পলাতক রয়েছে। এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, আগুন লাগার ঘটনায় আমাদের একটি টিম কাজ করছে। তদন্ত শেষ করে জানা যাবে প্রকৃত ঘটনা। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com